‎হবিগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

‎হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন

‎হবিগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজিনা আক্তার সন্ধ্যার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো–ট–২০১৭২৮ নম্বরের একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে যায়।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় বাজার, বিদ্যালয় ও বসতি থাকলেও দীর্ঘদিন ধরে কোনো স্পিড ব্রেকার নেই। ফলে দ্রুতগতির যানবাহন চলাচল করে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।

‎এলাকাবাসীর দাবি, প্রাণহানি রোধে ওই এলাকায় দ্রুত সড়কে স্পিড ব্রেকার স্থাপন করা হোক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️