এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম নাঈম

নাঈম শিবগঞ্জ ইসলামী একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করলেও নিয়মিত শিক্ষার্থী ছিল প্রাইম স্কুল অ্যান্ড কলেজের

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম নাঈম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন আবদুল্লাহ আল নাঈম। এই কৃতী শিক্ষার্থী হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম ২০২৪ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় শিবগঞ্জ ইসলামী একাডেমি থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২১ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। নাঈম বড় হয়ে একজন প্রকৌশলী হতে চান। এজন্য সকলের দোয়াপ্রার্থী।

তবে নাঈম শিবগঞ্জ ইসলামী একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করলেও নিয়মিত শিক্ষার্থী ছিল প্রাইম স্কুল অ্যান্ড কলেজের।

শিক্ষার্থীর বাবা অধ্যাপক এমরান হোসেন তার সন্তানের ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোক্তাদির জানান, প্রাইম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এ-প্লাস পাওয়া ৩২ জনের মধ্যে একমাত্র আবদুল্লাহ আল নাঈম ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত। তার সাফল্য ও মঙ্গল কামনা করছি।

শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম বলেন,শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️