চাঁপাইনবাবগঞ্জে ইব্রাহিম হত্যার মূল আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ইব্রাহিম হত্যার মূল আসামি গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আলোচিত ইব্রাহিম হত্যাকাণ্ডের মূল আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ানগুন্তি পানিহার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়। মনিরুল চর আলাতুলী ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামের মৃত সৈবুর রহমান ওরফে হরাগুদা'র ছেলে।

জানা গেছে, গত ১০ জুন দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রাম্য সালিশে দুপক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী প্রতিপক্ষের আঘাতে নিহত হোন। এ ঘটনায় নিহত ইব্রাহিম আলীর পিতা মো. শওকত আলী ৪৬ জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক চোরাকারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও তিনি আরও বলেন, ইতোমধ্যে এজাহারভুক্ত পাঁচ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত থেকে ৩৭ জন আসামি জামিনে রয়েছেন, বাকি পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️