সালমান শাহ'র মৃত্যুর দিন ডন কোথায় ছিলেন?

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায়। তবে প্রতিবারই ডন বলেছেন সালমান মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

সালমান শাহ'র মৃত্যুর দিন ডন কোথায় ছিলেন?
সংগ্রহীত ছবি

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায়। তবে প্রতিবারই ডন বলেছেন সালমান মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এদিকে সালমান শাহের মামলা নতুন করে ফের আলোচনায় আসায় পুরানো দিনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে।

চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের একটি জনপ্রিয় শোতে ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল।

সেই শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি আত্মহত্যা? ডনের বক্তব্য অনু্যায়ী, সালমান শাহ মানসিকভাবে খুবই আপসেট ছিলেন। মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিলো না বলে জানিয়েছে সালমান শাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন।

জয়ের সাক্ষাৎকারে ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান, ঘটনার সপ্তাহখানেক আগে ডন এবং সালমান একসাথেই ছিলেন।

৩০ আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর ১ থেকে ৭ তারিখ তিনি বগুড়াতেই ছিলেন কারণ বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। ৬ তারিখ সন্ধ্যা ৭টার খবরে ডন জানতে পারেন, সালমান শাহ আর নেই। ডন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকেই কাজ করেছেন সালমানের সাথে, ফলে বন্ধুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে।

বিগত ৩০ বছর ধরে বন্ধু সালমানকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করছেন ডন। তিনি আরো বলেন, সালমান চলে যাওয়ার পর ধ্বস নেমেছে তার ক্যারিয়ারেও।

মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন সালমান। তার মৃত্যুকে কেন্দ্র করে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। গত ২১ অক্টোবর স্ত্রী সামিরাসহ ১১ জন আসামীর নামে মামলা করেন সালমান শাহর পরিবার।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️