রাত পার্টিতে ফের ঘনিষ্ঠ সুহানা-অগস্ত্য

চলতি সপ্তাহে বলিউডপাড়ার ভেতরে ছিল উৎসবের আমেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে ডিজাইনার মণীষ মালহোত্রার দীপাবলি পার্টি—ঝলমলে তারকাদের মেলা বসেছিল টিনসেল টাউনে। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নিলেন দুজন তরুণ তারকা—অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ কন্যা সুহানা খান। বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি।

রাত পার্টিতে ফের ঘনিষ্ঠ সুহানা-অগস্ত্য
সংগ্রহীত ছবি

চলতি সপ্তাহে বলিউডপাড়ার ভেতরে ছিল উৎসবের আমেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে ডিজাইনার মণীষ মালহোত্রার দীপাবলি পার্টি—ঝলমলে তারকাদের মেলা বসেছিল টিনসেল টাউনে। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নিলেন দুজন তরুণ তারকা—অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ কন্যা সুহানা খান। বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি।

সাধারণত অগস্ত্যকে দীপাবলির উৎসবে দেখা যায় মা শ্বেতা বচ্চন অথবা নানি জয়া বচ্চনের সঙ্গে। কিন্তু এবারে পাল্টালো চেনা ছবি। আলাদা করে নজর কাড়লেন শ্বেতা পুত্র, যখন তাঁকে পার্টিতে দেখা গেল সুহানার সঙ্গে একান্তে কথা বলতে এবং জমিয়ে নাচতে—বিশেষত অভিষেক-ঐশ্বরিয়ার জনপ্রিয় গান ‘কজরা রে’-তে (যে গানে অমিতাভও ছিলেন)।

অনেকে বলছেন, দীর্ঘদিনের প্রেমের জল্পনায় এবার হয়তো পড়ল সিলমোহর।

অতীতে একাধিকবার গুঞ্জন শোনা গিয়েছে অগস্ত্য ও সুহানাকে ঘিরে। যদিও কখনো কেউ প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। এর মধ্যেই পুরনো একটি সাক্ষাৎকারে অগস্ত্য জানিয়েছিলেন, তাঁর জীবনের তিন নারীই সব—মা শ্বেতা, নানি জয়া ও দিদি নব্যা— তাঁরা কোনো নারীকে মেনে না নিলে তিনি নাকি তাঁর সঙ্গে প্রেমে জড়াতেই পারেন না।

এই পরিস্থিতিতে মণীষ মালহোত্রার পার্টিতে শ্বেতার উপস্থিতি এবং অগস্ত্য-সুহানার অনাবিল ঘনিষ্ঠতা যেন অনেক কথাই বলে দিচ্ছে।

পারিবারিক সম্মতি কি তবে মিলেই গেল? একদিকে শাহরুখ পুত্র আরিয়ান খানের সিরিজ মুক্তি, অন্যদিকে সুহানার ব্যক্তিগত জীবন—খান পরিবার যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই নন্দা-বচ্চনদের নতুন প্রজন্মও উঠে আসছে বলিউডের কেন্দ্রবিন্দুতে।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️