চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত এস্কাফ সিরাপ ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি জানায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে এক আসামিসহ মোট ২৬৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️