জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল চাঁপাইনবাবগঞ্জের কানিতা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল চাঁপাইনবাবগঞ্জের কানিতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানী ঢাকায় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে এ সম্মানজনক পদক তুলে দেন। এ সময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন।

আইমান কানিতা চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডা. কামাল উদ্দিনের মেয়ে।

আইমান কানিতার এ সাফল্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, ‘আইমান কানিতার এই অর্জন আমাদের বিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত হবে।’

জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে আইমান কানিতা জেলার শিক্ষা অঙ্গনে নতুন এক গৌরবের সংযোজন করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️