চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত

রাজাবাবু স্টাফ রিপোর্টার:বৈশ্ব্যিক পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের পথ বের করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিলিং স্টেশন মালিক, পরিবহন নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

‘চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় সংক্রান্ত’ এ সভায় জানানো হয়, প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এখন থেকে কৃষকরা প্রথমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিয়ে ফিলিং স্টেশনগুলোতে গেলে তারা জ্বালানি তেল নিতে পারবেন। এতে পাম্পগুলোয় ভিড় কমবে এবং প্রকৃত কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবেন। তাছাড়া ভুয়া কৃষক সেজে কেউ আর তেল নিয়ে খোলাবাজারে বিক্রি করতেও পারবে না।

জেলা প্রশাসক জ্বালানি তেল নিয়ে জাতীয়ভাবে গৃহীত সিদ্ধান্তগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। এসময় তিনি আজকের রবিবার মধ্যেই সরকারি কর্মকর্তাদের পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন।

সভায় আরো জানানো হয়, যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন এবং হেলমেট পরিহিত থাকবেন তারাই তেল পাবেন। এর ব্যতিক্রম হলেই মোবাইল কোর্টের আওতায় আনা হবে। এছাড়া যারা খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিলিং স্টেশনসহ মহসড়কে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জ্বালানি তেল সম্পর্কিত মূল বিষয়বস্তু তুলে ধরেন।

ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তার দাবি জানান জেলা ফিলিং স্টেশন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। জবাবে নিরাত্তা নিশ্চয়তার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক।

সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ ফিলিং স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️