চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-১

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের আজিজুল হকের ছেলে রাজিব আলী।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট রাতভর পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপি এবং আজমতপুর বিওপি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে রাজিব আলীকে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ আটক করতে সক্ষম হয়। অপর অভিযানে আজমতপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের আজমতপুর গ্রামে একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। 

আটককৃত আসামী এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

 এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,এসজিপি, বিএফএম,পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️