জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড সাধারণ জনগণ: ড. সাইমুম পারভেজ

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড সাধারণ জনগণ: ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড সাধারণ জনগণ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে,শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, “আমরা কাজ করার দলে। আমরা কাজ করে বাংলাদেশে একটি নতুন জোয়ার সৃষ্টি করব এবং সেই জোয়ারে বিরোধী দল ভেসে যাবে।”

তিনি আরও বলেন, যারা একসময় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ‘ভুয়া’ বলেছিলেন, তারাই আজ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ নেওয়ার জন্য আবেদন করছেন।

বক্তব্যে তিনি গত নির্বাচনে তাঁর বাবা নির্বাচিত না হলেও এলাকায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং তাঁর বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, শিবগঞ্জসহ উত্তরবঙ্গের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। শুধু শিবগঞ্জ নয়, রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব এলাকাকেও বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে। পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না; বরং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

সমাবেশে তিনি একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম,শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️