চাঁপাইনবাবগঞ্জে চোরাই ভারতীয় মোবাইলসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চোরাই ভারতীয় মোবাইলসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের অভিযানে ১২টি চোরাই ও অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা পুরাতন সেতুর টোলঘর এলাকায় শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নামো কাঞ্চনতলার মো. শাজাহান আলী (২৮), সদর মডেল থানার মহারাজপুর পূর্ব-শেখপাড়ার মো. দেলোয়ার হোসেন (৪০) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলকা গ্রামের মো. আতাউর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের (পিপিএম) তত্ত্বাবধানে এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই ৩ ব্যক্তির দেহে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১২টি পুরাতন ভারতীয় মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইলের বিষয়ে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️