চাঁপাইনবাবগঞ্জে এক্সিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

উপাচার্য পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এ সময় উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি করে, ভাইস চ্যান্সেলর ড. এবিএম রাশেদুল হাসান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আসার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। এমন ভিসির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। 

উপাচার্য পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ চৌধুরী, তুষার আহমেদ অন্ত, কৃষি বিভাগের শিক্ষার্থী মদিনা আকতার নেহা ও সাবেক শিক্ষার্থী ফয়সালসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️