গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,বুধবার সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৯/২৯-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,আটককৃত সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও জানান,আটককৃতরা গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিল। সেখানে পুলিশ তাদের আটক করে আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ করায়। কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে ১২ ব্যাটালিয়ন বিএসএফের অধীনস্থ টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।পরে তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন,বিজিবি কর্তৃক আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️