বুড়িচংয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক মালিককে লাখ টাকা জরিমানা

বুড়িচং-য়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ট্রাক মালিককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুড়িচংয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক মালিককে লাখ টাকা জরিমানা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ড্রাম্প ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বুড়িচং থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল খায়ের অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রাম্প ট্রাক আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল খায়েরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️