ঈদকে সামনে রেখে রাজশাহীতে মাদকের বড় চালান জব্দ,আটক-২

আতিকুল্লাহ আরিফ,স্টাফ রিপোর্টার :রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা যায়, জেলার চারঘাট থানা এলাকার সলুয়া ইউনিয়নে অবস্থিত লাইলি আক্তারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ওই বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মফেজ আলী ও লাইলি আক্তারকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন। তিনি জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বাজারজাত করার পরিকল্পনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত পেরিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে পাচার হচ্ছে। এসব মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




