চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার ২০২৬-২০২৭ অর্থ বছরের জি.আর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে,শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করা হয়। 

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এ সময় জেলা প্রশাসক বলেন,নদী ভাঙ্গন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সরকারি এ সহায়তা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️