ভোলাহাটে সাড়ে ১৮ লক্ষ টাকার মোবাইলসহ এক নারী গ্রেফতার

ভোলাহাটে সাড়ে ১৮ লক্ষ টাকার মোবাইলসহ এক নারী গ্রেফতার

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানাধীন জাদুনগর গ্রামে মোঃ মঞ্জুর হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষ থেকে একটি নীল রঙের বড় প্লাস্টিকের মধ্যে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে Vivo, Oppo, Realme, Redmi, Samsung, OnePlus, iQOO, Motorola, Poco, Narzo ও অন্যান্য ব্র্যান্ডের ফোন রয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় চোরাই মোবাইল সংরক্ষণ ও সংশ্লিষ্টতার অভিযোগে জাদুনগর গ্রামের মোঃ মঞ্জুর হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️