ভোলাহাটে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে

ভোলাহাটে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের উদ্বোধন 

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ অক্টোবর বুধবার সকালে গোহালবাড়ি ইউনিয়নের কলেজ মোড়স্থ ভোলাহাট-কানসাট সড়কে ভোলাহাটের একমাত্র ফিলিং স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোলাহাট উপজেলার একমাত্র ফিলিং স্টেশন হিসেবে আজ তার পথচলা শুরু হলো। যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিজেল, পেট্রোল এবং অকটেন জ্বালানি তেল পাওয়া যাবে বলে জানান অত্র ফিলিং স্টেশনের পরিচালক। ভোলাহাটের একমাত্র ফিলিং স্টেশনটি যেন সুনামের সাথে পরিচালনা করতে পারে তার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন পরিচালক মোঃ আব্দুল লতিফ। ভোলাহাট ফিলিং স্টেশনে যে এলপিজি গ্যাসের ব্যবস্থা করার জন্য বক্তারা দাবি জনান। পরিশেষে ফিলিং স্টেশন সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️