চাঁপাইনবাবগঞ্জে সাইবার প্রতারণা চক্রের দুই গ্রেফতার-২১ লাখ টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সাইবার প্রতারণা চক্রের দুই গ্রেফতার-২১ লাখ টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা ২১ লাখ ৩০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং আটটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল।

গ্রেফতাররা হলেন— মোছা. সুলতানা খাতুন (৪৫), স্বামী মো. মোবারক হোসেন এবং মো. মোবারক হোসেন (৫৫), পিতা মৃত মহসিন আলী। উভয়ের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের সাতটি ও বাংলালিংকের একটি সিমসহ মোট আটটি সিমকার্ড, চারটি মোবাইল ফোন এবং নগদ ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করত।

এ ছাড়া তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত। বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তাদের নামে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে ১০০–২০০ টাকা দিয়ে সেসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️