চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক ও ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক ও ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে শহরের স্বরূপনগর শ্রমিক ভবন সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মতিউর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নুসহ দুই সংগঠনের নব-নির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। এছাড়াও অনুষ্ঠানে অন্য নব-নির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সড়ক নিরাপত্তা রক্ষা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের যাত্রী ও পণ্য সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️