চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার নারী,পৌর এলাকার ফকিরপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী বিথী বেগম।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে পৌর এলাকার ফকিরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন আমাদের জানান,২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিথী বেগম ওরফে হাসির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক ২০২৪ সালের ২৯ এপ্রিল সোমবার বিথীকে একমাত্র অভিযুক্ত আসামী করে ১০২ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই বিথী পলাতক ছিলেন। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত ছিলো।

ওসি আরও জানান, এদিকে অব্যাহত অভিযানের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী বিথীকে ফকিরপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️