চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের হাজারো মানুষ। 

নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনসহ সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।   

শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।