শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল,কারাগারে প্রেরণ

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল,কারাগারে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নয়নী হত্যা মামলার এক নম্বর আসামি রইশুদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, নয়নী হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন আসামি রইশুদ্দিন আহম্মেদ।

আজ বুধবার (১৯ আগস্ট ) তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, নয়নী খাতুন(১৫) দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার আলহাজ রইশুদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় গত ১ জুন ২০২৬ তারিখে তার মৃত্যু ঘটে, যা শুরুতে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করার চেষ্টা করা হলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের দাদি মোসাঃ আকলিমা শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করে।

এজাহার সূত্রে জানা যায়, রইসশুদ্দিনের নাতি এবং তার বড় মেয়ে মুনমুনের একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান নোমান আলী। এদিকে, রইসশুদ্দিনের আরেক মেয়ে জ্যোতির বাড়িতে গৃহকর্মী হিসেবে নয়নী অবস্থান করত। সেই সুবাদে নোমানের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সুযোগে অসহায় ও এতিম কিশোরী নয়নীকে নোমান আলী শারীরিক সম্পর্কে বাধ্য করে। পরবর্তীতে সে গর্ভবতী হয়ে পড়ে বলে দাবি করা হয়। গর্ভধারণের বিষয়টি সামনে এলে এবং গর্ভপাত করতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যরা মিলে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ৯জুন সকালে অভিযুক্ত নোমান আলীকে তার নানার বাড়ি মোহনবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️