গোদাগাড়ী উপজেলায় লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

টুটুল রবিউল:রাজশাহীীব গোদাগাড়ী উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গোদগাড়ী ইউনিয়নের গোদাগাড়ী পাবলিক লাইব্রেরিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ওয়ারেছুল হক, প্রয়াসের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রাজিন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ চাপাইনবাবগঞ্জের এরিয়া সেলস ম্যানেজার মোঃ ইউনুস আলীসহ অন্যরা। দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন এলিট খামারী অংশগ্রহন করেন।




