চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একাধিক দল মাঠে নামে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া গ্রামের মৃত শুকচান আলীর ছেলে মো. শাকিব আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭০ পিস ইয়াবা।

অন্যদিকে, ওই একই দিন বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গ্রীন সিটি পার্কের প্রধান ফটকের সামনে অপর একটি অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখান থেকে মো. তসলিম উদ্দিন (৫৫) ও মো. মাসুদ পারভেজ (৩০) নামে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৭৫ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষা করতে জেলাজুড়ে এই ধরনের মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️