চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়ার আশরাফুল শুকুদ্দি আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) একই এলাকার কবিরুল ইসলামের ছেলে সিফাত আলী(১৫)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে বৃস্পতিবার রাতে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (১৯ আগষ্ট) বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কেজি ৩১০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




