ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদদের স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প -এর আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ শাখা। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ক্যাম্পে ২শ’ জন আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ওষুধ বিতরণ এবং শরবত রুহ আফজা আপ্যায়ন করা হয়।

গতকাল শুক্রবার সকালে শহরের বড় ইন্দারা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আতিকুর রহমান, এমবিবিএস, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার শ্রী লক্ষণ চন্দ্র দাস, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দ চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ওবায়েদুর রহমান,শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম,উচ্চমান সহকারী বিকাশ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️