ডিএনসির অভিযানে গাঁজাসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ একজন আটক

ডিএনসির অভিযানে গাঁজাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম হঠাৎপাড়া থেকে ১০ কেজি গাঁজাসহ মো. হারুন আলী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। আটক হারুন একই গ্রামের মো. ভুলু শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।

জেলা ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, বুধবার জেলা ডিএনসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. হারুন আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে থেকে পলিথিনে কসপেট দিয়ে মোড়ানো ৬ কেজি এবং অপর একটি বস্তা থেকে ৪ কেজিসহ মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় একজন পালিয়ে গেলেও মো. হারুন আলীকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️