নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

আজ রবিবার ৯আগস্ট আদিবাসী একাডেমী, এসেডো গণস্বাক্ষরতা প্রকল্প ও ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের যৌথ আয়োজনে এবং সহযোগিতায় আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। সেখানে আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইয়াকুব আলী,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোবারক হোসেন, পৌর নায়েবে আমীর মোঃ রফিকুল, ইসলামএসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম,ডাসকো ফাউন্ডেশনের,টেকনিক্যাল,অফিসার(এ্যাডভকেশী) আনোয়ার হোসেন ও উত্তবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু। শেষে জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখায় নাচোল উপজেলার ৩ জন ধাত্রীকে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো গণস্বাক্ষরতা অভিযানের পক্ষ থেকে প্রত্যককে সম্মাননা স্মারক ও শাড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ। আদিবাসী নারীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।




