নাচোলে গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাচোল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাব আলীকে (৫৩) তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান,গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




