চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাদ্রব্য জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৩ বিজিবি।
আজ রবিবার( ২ আগস্ট)৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল সন্ধ্যা সাড়ে ৭টায় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এসব এস্কাফ সিরাপ এর আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।




