নওগাঁয় গরম পানির পুকুরে পড়ে কিশোরের মৃত্যু 

নওগাঁয় গরম পানির পুকুরে পড়ে কিশোরের মৃত্যু 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় অটো রাইস মিলের আগুন যুক্ত ছাই ও গরম পানি ফেলা পুকুরের পানিতে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে। নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সন্ধায় ফায়ার সার্ভিসের টিম ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকার তানজিদা অটো চাউল কলে পৌছে চাউল কলের আগুন যুক্ত ছাই ও গরম পানি ফেলা পুকুর থেকে কিশোর এর লাশ উদ্ধার পূর্বক ফায়ার সার্ভিসের টিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জানা যায়, মানসিক ভারসাম্যহীন কিশোর এর মা ও বাবা ঢাকা শহরে থাকার কারনে কিশোর তার নানা নানীর কাছে থাকতো।

শনিবার দুপুরের দিকে কিশোর নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে। সন্ধার পূর্বে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের পানিতে কিশোর এর পায়ের সেন্ডেল ভাসতে দেখে সন্দেহ বশে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম পৌছে বয়লালের ছাইযুক্ত ও গরম পানির পুকুর থেকে রাত ৮ টারদিকে লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️