নওগাঁয় অদম্য নারী পুরস্কারে ভূষিত পাঁচ নারী 

জেলার মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে

নওগাঁয় অদম্য নারী পুরস্কারে ভূষিত পাঁচ নারী 
ছবি-চাঁপাই প্রেস

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জেলার মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে, ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকাররী প্রমীলা রানী পাহান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রীতি রানী,সফল জননী নারী মাহমুদা খানম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মুক্তা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এসব ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ,ওসি কেএম মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ-রাষ্ট্রের অগ্রযাত্রায় অদম্য নারীদের অবদান অনস্বীকার্য। তাদের এই স্বীকৃতি অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️