গোমস্তাপুরে মাদকসহ দুইজন গ্রেফতার

গোমস্তাপুরে মাদকসহ দুইজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও ১ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত ঘাটু শেখের ছেলে আলম হোসেন ওরফে আলম মেম্বারকে (৬২) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার শয়নকক্ষের কাঠের খাটিয়ার নিচ থেকে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।

একই দিন ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের বারোদুয়ারী রেলঘুন্টির দক্ষিণপাশের পাকা সড়কে আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১৭ বোতল এস্কাফ সিরাপসহ সাহেব আলী (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের শামসুদ্দিনের ছেলে। উদ্ধার করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

গোমস্তাপুর থানার এসআই জেনারুল শেখ, এসআই সজ্জল চিলী, এসআই ইমরান হোসেন ও এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশের একটি দল।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️