চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঘোড়াপাখিয়া ইউপির ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে ওই অভিযান চালানো হয়। এ সময় আমবাগান থেকে একটি সুটারগান, এক রাউন্ড গুলি ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

এ ছাড়া বোমা তৈরির কাজে ব্যবহারের জন্য রাখা ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, র‍্যাবের অভিযান টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা খোলা জায়গা দিয়ে পালিয়ে যান।

তিনি বলেন,দেশে নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছিল।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, “বিভিন্ন সময়ে ককটেল বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটছে, এসব ককটেল তৈরি করে তারা সরবরাহ করে থাকে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গানপাউডার ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️