ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ায় এক মনোমুজ্ঞকর সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাই প্রেস ডেস্ক:২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাস্টমস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিশিষ্ট সংগীতানুরাগী জনাব মোঃ আফতাব সাহেবের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নিজস্ব 'গানের বাংলো' প্রাঙ্গণে এই উৎসবমুখর মিলনমেলা অনুষ্ঠিত হয়।সকালে সেখানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশের বিভিন্ন ধরনের সংগীত উপস্থাপন করা হয়।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগী আফতাব সাহেব এবং তার মরহুম বড় ভাই এলাকায় সুস্থ সংস্কৃতি চর্চাকে বাঁচিয়ে রেখেছেন, যেখানে তাঁর দুই সুযোগ্য সন্তান কথা ও কাব্য তাঁকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন। নিজস্ব বাংলোতে সব ধরনের আধুনিক বাদ্যযন্ত্র ও কারিগরি সুবিধাসম্পন্ন রেখেছিলেন যা ব্যক্তি উদ্যোগে তৈরি করেছেন। এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক অনাবিল আনন্দের সৃষ্টি করে।
স্থানীয় বাসিন্দা করিমোল্লাহ্ বলেন, আফতাব সাহেবের মতো এমন প্রাণখোলা ও সমাজসচেতন মানুষের নিঃস্বার্থ প্রচেষ্টাতেই নতুন প্রজন্ম শিল্পের আলোয় আলোকিত হচ্ছে এবং এলাকাটি একটি সুন্দর ও সুখী জনপদে পরিণত হচ্ছে।




