এজলাস ও বিচারকের খাস কামরা ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

এজলাস ও বিচারকের খাস কামরা ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস ও বিচারকের খাসকামরায় ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এরইমধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন যুগ্ম জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম।

তিনি জানান,আদালতের ভেতর ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় কয়েকজন আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ নিয়ে বিচারকের সরকার বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভের একপর্যায়ে এজলাসের জানালা এবং বিচারকের খাসকামরার দরজার কাঁচ ভাঙচুরের অভিযোগ ওঠে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আদালত সংশ্লিষ্টরা জানান,২০২৩ সালে সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। শুনানির সময় আদালতে বিদ্যুৎ না থাকায় বিচারক আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

পরে বিচারককে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে এজলাসে বিক্ষোভের ঘটনা ঘটায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। একই মামলায় গ্রেপ্তার অপর এক আসামির জামিনের আবেদন নিয়ে আসামিপক্ষের আইনজীবী বিচারকের খাসকামরায় গেলে তাকে পরদিন আবেদন করতে বলা হয়। এরপরই বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️