চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালক নিহত ও আহত-১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ববি মওলানার ছেলে মো. রবিউল ইসলাম (২৭) এবং আহত ব্যক্তি একই গ্রামের বাবর আলীর ছেলে মো. সেলিম (১৯)।

সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে অটোরিকশায় যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল রবিউল। পথে শিবতলা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালক রবিউল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে অটোরিকশার যাত্রী সেলিম আহত হয়। আহত সেলিম বর্তমানে ২৫০ শয্যাবিশষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানার হলদেগাছী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ট্রাক চালক মো. গাফফার আলীকে ট্রাকসহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে ওসি সাজ্জাদ হেসেন জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️