নাচোলে জাতীয় মৎস্য পক্ষ পালিত
আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানটি চলোমান থাকবে।

আজ রবিবার ১৬আগস্ট রবিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতি ও সিআইজি সমবায় সমিতির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী।

আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষী প্রতিষ্ঠানের পক্ষে তরিকুল ইসলাম, সফল মৎস্য চাষী রফিকুল ইসলাম ও সফল উদ্দ্যোক্তা ক্যাটাগরিতে সেলিম রেজাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সকল বক্তাগণ নাচোল কে মৎস্য চাষে আরো উন্নয়ন করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলাপ আলোচনা করেন।



