চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে মৎস্যজীবী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নিরাপদ ও পরিমিত মাছ উৎপাদনে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী দিনগুলোতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হবে।




