শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ  

শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ  

শিবগঞ্জ প্রতিনিধিঃ বেচি মুরগি কিনি বই ,এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সাল থেকে বিনামূল্যে বই ও রাস্তার ধারে বৃক্ষরোপণ করে আসছেন শান্তি নিবিড় পাঠাগার।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলা ইসরাইল মোড় রাস্তার দুই পাশে সরি সরি গাছ লাগিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ইসরাইল মোড় রাস্তার পাশে এলাকায় ১ শতাধিক কৃষ্ণচূড়া, বকুল ফুল , আম, রক্ত করবী ফুল, ফাল্গুনী ফুল, গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা বই ও পরিবেশপ্রেমী ব্যক্তি মো: নাহিদ উজ্জামান, সহ সভাপতি মো: খাদিমুল ইসলাম হেলাল সহ সংগঠনের সদস্য ও স্থানীয় সুধীজন।

বৃক্ষরোপণ শেষে বই ও পরিবেশপ্রেমী ব্যক্তি প্রতিষ্ঠাতা: মো: নাহিদ উজ্জামান বলেন, প্রতিদিন সকালে আমার একটি করে গাছ বৃক্ষরোপণ করাটাই হচ্ছে শপথ, গাছ লাগিয়ে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, নিজের মনে মানসিক শান্তি পেয়ে বেঁচে থাকতে চাই, তাই প্রতিদিন রাস্তার ধারে বৃক্ষরোপন করি, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ অস্তিত্বের সঙ্গে নিবিড় ভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় নিজের কষ্টের অর্থায়নে বৃক্ষরোপণ করে আসছি দীর্ঘদিন থেকে, তাই প্রতিটা সামাজিক সংগঠন গুলোর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কাজে এগিয়ে আসতে হবে।

একটি গাছ মানে শুধু একটি চারা নয়—একটি গাছ মানে ভবিষ্যতের জন্য অক্সিজেন, ছায়া, সৌন্দর্য এবং বেঁচে থাকার আশ্বাস। আজ আমরা যে চারাগুলো মাটিতে রোপণ করছি, হয়তো একদিন আমরা থাকব না; কিন্তু এই গাছগুলো তখনও মানুষের জন্য ছায়া দেবে, অক্সিজেন দেবে এবং আমাদের ভালো কাজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন বই ও পরিবেশ প্রেমী ব্যক্তি মো: নাহিদ উজ্জামান তার এই প্রতিদিনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগকে স্বাগত জানিয়েন স্থানীয়রা , সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি, বেচি মুরগি কিনি বই এই স্লোগানকে সামনে রেখে, ২০২০ সাল থেকে শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিয়েছেন, অসুস্থ রোগীকে সহযোগিতায় প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সংগঠনটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কর্মসূচি আমাদের সমাজের জন্য অন্যদেরও একসাথে হয়ে বৃক্ষরোপণ কাজে উৎসাহিত দিয়ে আসছেন ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️