ভোলাহাটে নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুইজন গ্রেফতার

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪০০ বোতল এস্কাফ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে মোহাম্মদ তহুরুল (৩০) ও সাইফুদ্দিন মাস্টারের ছেলে মো. রেজাউল (৪০)|
শনিবার দুপুরে উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সিরাপসহ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল শনিবার দুপুর সোয়া ১টায় ঘাইবাড়ি গ্রামের মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতর অটোরিকশার গ্যারেজে অভিযান চালায়| সেখানে বিশেষ কায়দায় অটোরিকশার চালকের সিটের নিচ থেকে ৪০০ বোতল এস্কাফ সিরাপসহ মোহাম্মদ তহুরুল ও মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল বারিক।




