নওগাঁয় স্বামী ডুবে যাওয়াই স্ত্রী বাঁচাতে গিয়ে স্বামী স্ত্রীর মৃত্যু 

নওগাঁয় স্বামী ডুবে যাওয়াই স্ত্রী বাঁচাতে গিয়ে স্বামী স্ত্রীর মৃত্যু 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির (ছোট নদী বা জলাশয়) পানিতে ডুবে নুর ইসলাম (২২) সুমাইয়া (১৬) নামের নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনি থানার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের মো. শাহীন হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে ইসলামী শরীয়ত মোতাবেক নুর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। গত ২৫ জুলাই স্বামী-স্ত্রী দুজনে মিলে সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

আজ দুপুরে সুমাইয়াদের বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের বেশ কিছু ছেলেকে গোসল করতে দেখেন নুর ইসলাম। এসময় শখের বশে তিনি গোসল করার জন্য খাড়ির পানিতে লাফ দেন। দীর্ঘক্ষণ ধরে স্বামী পানির নিচ থেকে উপরে না ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্ত্রী সুমাইয়া। পরে স্বামীকে উদ্ধারের জন্য তিনিও পানিতে লাফ দেন। একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হলে বাঁচার জন্য চেষ্টা করে তাদের সঙ্গে থাকা স্থানীয় ছেলেরা এবং চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত পানিতে নেমে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️