চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা
বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি।

রবিবার (২৬ জুলাই) বেলা ১১.৩০ মিনিটের সময় জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক এর নেতৃত্ব সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ঠিকাদাররা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত প্রকৌশলী মোঃ হারুন-আর-রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও ১ম শ্রেণির ঠিকাদার মো. আব্দুল মান্নান, মো. জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, মো. বাদল আলীসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকল ঠিকাদারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "আগামী দিনে এলজিইডির সব কাজ সঠিক নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে। আমার প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কোনো ধরনের অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



