গোমস্তাপুরে চোলাইমদসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় (ডিএনসি)।
বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেল সাড়ে ৪ টার দিকে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ বাবুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি গ্রামের নুরুল ইসলাম ওরফে আবুর ছেলে বাবুল ইসলাম (৫১) ।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




