চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক AI-সক্ষম CCTV ক্যামেরা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার হবে। সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে AI-সক্ষম CCTV ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নতুন এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ।

সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। AI-সক্ষম ক্যামেরাগুলো অপরাধ প্রতিরোধের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে দ্রুত তথ্য সংগ্রহ ও তদন্তে সহায়ক ভূমিকা রাখবে।

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। “নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️