ফের তারিখ পরিবর্তন ব্রাকসু নির্বাচনের-অনুষ্টিত হবে ২১ জানুয়ারী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ (ব্রাকসু) নির্বাচন উপলক্ষে তৃতীয়বারের মতো পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন

ফের তারিখ পরিবর্তন ব্রাকসু নির্বাচনের-অনুষ্টিত হবে ২১ জানুয়ারী

তজিবুর রহমানঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ (ব্রাকসু) নির্বাচন উপলক্ষে তৃতীয়বারের মতো পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৪ থেকে ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন অফিসে গিয়ে অথবা ই-মেইলের মাধ্যমে ভোটার তালিকায় আপত্তি জানানো যাবে। ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ১৮ ও ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও ডোপ টেস্টের রিপোর্টসহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২০২৬ সালের ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, ২৪ ডিসেম্বর ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️