নিয়ামতপুরে সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিয়ামতপুরে সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

তৈয়বুর রহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্র সন্তানকে বিষ খাইয়ে হত্যার পরে বিষপানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশংকাজনক অবস্থায় মাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাস বয়সী শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

গতকাল বুধবার (২২ জুলাই) উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া> এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পশ্চিম মীরাপাড়া এলাকার হারুনের স্ত্রী সাহিদা(২২) একমাত্র ছেলেকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়ে আসছিল। গতকাল দুপুরের পর যেকোনো সময়ে নিজ বাড়িতে সন্তানকে বিষ পানের পর নিজেও বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত সাহিদাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও মারা যায় শিশুটি।

পরে সন্ধ্যা দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরও বলেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️