নাসিরনগরে যুবলীগ নেতা গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা যুবলীগের নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগ নেতা শিবলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ শিবলী চৌধুরী নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সরকার (নমশূদ্র) পাড়ার এডঃ আহসানুল হক চৌধুরী (তাহবিজ)এর বড় ছেলে। সে উপজেলা যুবলীগের সদস্য। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাসিরনগর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রয়েছে।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।




