নাসিরনগরে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে গ্রেফতার

ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে গ্রেফতার

নাসিরনগরে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে সদর ইউনিয়নের টেকানগর গ্রামের ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার। 

২৯ অক্টোবর ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে ওমর আলী(২৮) স্বাক্ষর জালিয়াতি করে নামজারি করতে এসে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার মহোদয়ের হাতে ধরা পড়ে জেল হাজতে প্রেরণ। 

ঘটনার বিবরণ প্রকাশ, টেকানগর গ্রামের ওমর আলী নাসিরনগর সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি মোকদ্দমা আবেদন করলে দলিলগুলোর স্বাক্ষর সন্দেহ প্রতীয়মান হওয়ায় এর সঠিকতা যাচাই করার জন্য সহকারী কমিশনার ভূমি সাবরেজিস্টার জামাল উদ্দিন কে অবগত করলে তিনি ২৮/১০/২৪ খ্রিঃ ২৩৯ নং স্মারক আলোকে দলিল গুলোর ছায়া কপির সাথে মিল পাওয়া যায় নি বলে জানান। নামজারি মোকদ্দমা আবেদনকারীদের শুনানি কালে উক্ত দলিলগুলোর জালিয়াতি বিষয়ে জিজ্ঞাসা করলে নাসিরনগর সাবরেজিস্টার অফিসের নকলনবীশ জড়িত আছে বলে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে দলিল লেখকদের সহযোগিতায় ওমর আলীকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আছে বলে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর নিকট স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন/২০২৩ এর ৪ও ৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️